Tuesday , 22 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

প্রতিবেদক
Newsdesk
October 22, 2024 9:03 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র গণজমায়েত থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, “যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই”।

গণজমায়েতে অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, “আবারও যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের উত্থান সহ্য করা হবে না।”

শহীদ মিনারের গণজমায়েতে বৈষম্যবিরোধী প্লাটফরমের কর্মীরা অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে।

শহীদ মিনারের সমাবেশে সমন্বয়ক মি. মাসুদ বলেন, “রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন জনতার সঙ্গে প্রতারণা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি হাসিনা যেভাবে পালিয়েছেন, চুপ্পুকেও পালাতে হবে”।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

ওয়ালটনের নতুন ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজারে

আবু সাঈদের শরীরে শটগানের গুলির চিহ্ন, রক্তক্ষরণে মৃত্যু

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

দক্ষিণাঞ্চলের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : চিফ হুইপ

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

মুগ্ধসহ ১১ জন হত্যা: সাবেক এমপি হাবিবসহ ২৬ জনের বিচার শুরুর নির্দেশ

বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান