Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘গ্যালাক্সি’ ছাড়তে পারেন সালমান খান, কারণ নিরাপত্তা

প্রতিবেদক
Newsdesk
June 28, 2026 8:29 pm

বিনোদন ডেস্ক :

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের ঠিকানা মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়তে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। পরিবারের জন্য নতুন ছয়তলা একটি সমুদ্রমুখী বাংলো নির্মাণের অনুমোদন পাওয়ার পর এমন জোরালো আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সম্প্রতি মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি বান্দ্রার চিম্বাই এলাকায় সালমান খানের নতুন আবাসন প্রকল্পটির অনুমোদন দিয়েছে। নতুন ভবনটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি দূরে নয়, তবে এটি অপেক্ষাকৃত নিরিবিলি এলাকায় নির্মিত হবে।

প্রস্তাবিত ভবনটি হবে গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং ও তার ওপর ছয়টি আবাসিক তলা নিয়ে। জমিটি সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খান পরিবার ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করছে। সালমানের বাবা, চিত্রনাট্যকার সেলিম খান ও মা সালমা খান সেখানেই তাদের পাঁচ সন্তানকে বড় করেছেন। পরে পরিবারের অন্য সদস্যরা আলাদা বাসায় চলে গেলেও সালমান এখনো বাবা-মায়ের সঙ্গে গ্যালাক্সিতেই থাকেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন বাড়িতে যাওয়ার পেছনে অন্যতম কারণ নিরাপত্তা। গত কয়েক বছরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একাধিক হুমকি ও ২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির ঘটনার পর থেকেই সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। বর্তমানে তিনি ওয়াই-প্লাস নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। নতুন বাড়িটি আরও বেশি গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পণ্যের দাম বাড়ালে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের আলোচিত কৃষক কবির হোসেন মারা গেছেন

বাজেট অধিবেশন বসছে বুধবার

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

খসড়া তালিকা প্রকাশ : দেশে নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

বড়দিনে আতশবাজি-পটকা ফোটানোসহ ডিএমপির নানা নিষেধাজ্ঞা

চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

কৃমিনাশক ওষুধ দিনে ৩ বার করে ৩ মাস খেতে প্রেসক্রিপশন!

কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা