Tuesday , 10 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১

প্রতিবেদক
Newsdesk
September 10, 2024 9:32 pm


নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনা সরকারের পতনের দিন সারাদেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অস্ত্র গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে। এখন পর্যন্ত লুটকৃত ১১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১১টি অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার সাতটি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান তিনটি, শুটারগান ১৬টি, এলজি পাঁচটি, বন্দুক ১৫টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, এসবিবিএল তিনটি, এসএমজি তিনটি ও টিয়ার গ্যাস লঞ্চার একটি।

সর্বশেষ - রাজনীতি