Sunday , 10 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
November 10, 2024 6:44 pm


খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইউপিডিএফ এক সংবাদ বিবৃতিতে জানায়, আজ মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীর দিনে সন্তু গ্রুপের এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। এ হামলার মাধ্যমে তারা নিজেদেরকে আবার খুনি বাহিনী হিসেবে প্রমাণ করল।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শুনেছি। কিন্তু হতাহতের খবর পাইনি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় যেতে পারিনি।’

সর্বশেষ - জেলার খবর