Sunday , 8 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি চায় ডিআরইউ

প্রতিবেদক
Newsdesk
March 8, 2026 5:50 pm

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

রোববার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করে না। তাই ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান নেতারা।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় ডিআরইউ। তারই ধারাবাকিতায় এবারও ৫ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে: প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের: ড. মুহাম্মদ ইউনূস

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি শিকার, শুটকি তৈরির ৩ আস্তানায় অভিযান বন বিভাগের