Friday , 16 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রধান বন সংরক্ষকের প্রভাব বিস্তার : চট্টগ্রাম অঞ্চলে এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নামে চলছে একচ্ছত্র শাসন!

প্রতিবেদক
Newsdesk
October 16, 2026 11:23 pm

বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম অঞ্চলে বন বিভাগের এফজি (ফরেস্ট গার্ড) কল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার বিরুদ্ধে চরম অনিয়ম, দুর্নীতি ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমীর হোসেন চৌধুরীর প্রত্যক্ষ আশ্রয়ে সমিতির নেতারাসহ একটি সিন্ডিকেট পুরো অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখছে বলে জানা গেছে। পরিদর্শন ও অনুসন্ধানে উঠে আসে, এফজি কল্যাণ সমিতির সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক মোস্তফা, এবং সদস্য আসলাম ও কাউছারের যৌথ দাপটে চট্টগ্রাম বন বিভাগ কার্যত জিম্মি হয়ে পড়েছে।

অভ্যন্তরীণ দুর্নীতি, বদলি বাণিজ্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের কারণে কোনো কর্মকর্তা এদের অপকর্মের প্রতিবাদ করার সাহস পান না। সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন, আমির হোসেন,জাহাঙ্গীর আলম,দিদারুল ইসলাম, নাসিরুল আলম চৌধুরী, শফিউল করিম মজুমদার, গিয়াস উদ্দিন চৌধুরি,জসিম উদ্দিন, মো. কাইছার,মোহাম্মদ ফয়জুল হক,মো. বেল্লাল হোসেন, মো. আবুল বশর,মামুনুর রশীদ,হাবিবুর রহমান শামীম,মো. মোস্তাফিজুর রহমান, মুসলিম উদ্দিন, মো. ফয়সাল,মো. শাকিল বাবু। তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই শুরু হয় নানা ধরনের অপপ্রচার ও হয়রানি।

সিন্ডিকেটের পছন্দসই পোস্টিং:

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, লামা, বান্দরবান, কক্সবাজার উত্তর, দক্ষিণ ও পাল্পউড প্ল্যান্টেশনের লোভনীয় ও গুরুত্বপূর্ণ বিট বা চেকপোস্টগুলোতে সমিতির শীর্ষ সদস্যরা ছাড়া অন্য কারো পদায়ন হয় না।​ একই এলাকায় বছরের পর বছর স্থায়িত্ব বদলির নিয়ম তোয়াক্কা না করে এরা ২০ থেকে ২৫ বছর ধরে একই সার্কেলে চাকরি করছেন।​

চট্টগ্রামের বাইরে বদলি না হওয়ার কৌশল:

এই সিন্ডিকেটের অধিকাংশ সদস্যের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। চট্টগ্রাম অঞ্চলের বাইরে বদলি হতে হবে—এই ভয়ে তারা পদোন্নতি (প্রমোশন) পর্যন্ত নিতে অস্বীকৃতি জানান। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর ফরেস্ট গার্ডদের অন্য অঞ্চলে বদলি করার বিধান থাকলেও, প্রধান বন সংরক্ষককে বিশেষ প্রক্রিয়ায় ম্যানেজ করে তারা বছরের পর বছর লাভজনক স্থানগুলোতে জেঁকে বসে আছেন।

অভিযোগের বিষয়ে জানতে এফজি কল্যাণ সমিতির সভাপতি জসীম উদ্দীনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার অবশ্য সব অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি বিধি ও নিয়ম অনুসরণ করেই সব বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সার্বিক অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল এবং মুঠোফোনে বার্তাও (এসএমএস) পাঠানো হয়। তবে তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত: রিজভী

শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনও অনেক দূর এগুতে হবে : তারেক রহমান

গুম মানবতাবিরোধী অপরাধ: তারেক রহমান

কারাগারে রাজবন্দি নেই, আছে বিএনপির অ্যাক্টিভিস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, যুবক আটক

৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

ওএসডি হলেন এনবিআরের বেলাল চৌধুরী

ভোটার তালিকা চূড়ান্তকরণ: ৭ বিষয়ে এনআইডি সংশোধন স্থগিত রাখছে ইসি

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ