Friday , 16 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

প্রতিবেদক
Newsdesk
October 16, 2026 11:58 pm

আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা থেকেঃ সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নির্যাতনের শিকার হওয়ার পর শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। তাঁর নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

মাছ চুরির সন্দেহে আটক, নির্যাতনের অভিযোগ:

নিহাতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তালা উপজেলার জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন এ ঘটনায় জড়িত ছিলেন। তাঁদের দাবি, রাতভর মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষিতিশের হাত-পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। এমনকি তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু:

স্বজন ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টার দিকে গুরুতর আহত ক্ষিতিশ মণ্ডলকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের:

নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ক্ষিতিশ মণ্ডল নিজেও একজন ঘের ব্যবসায়ী ছিলেন। মাছ চুরির অভিযোগে তাঁকে গাছে বেঁধে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পুলিশের বক্তব্য:

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির সন্দেহে মারধরের শিকার ক্ষিতিশ মণ্ডলের মৃত্যু হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মাছ চুরির সন্দেহে কাউকে এভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মালিবাগে সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

রাজধানীতে অপহরণের পর ভিডিও-ছবি ধারণ করে অর্থ আদায়, গ্রেপ্তার ৫

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি: ইসি সচিব

বিচার বিভাগে আস্থা ফিরিয়ে আনতে সুপারিশ করা হবে : সংস্কার কমিশন

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী