Friday , 16 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় কমিটি: প্রত্যাবাসনে কূটনীতি ও বিকল্প অর্থায়নে জোর সরকারের

প্রতিবেদক
Newsdesk
October 16, 2026 8:42 am

জাফর আলম কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি সরেজমি পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যদের প্রতিনিধিদলটি বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে কথা বলেন রোহিঙ্গাদের সাথে এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা শিক্ষা স্বাস্থ্যসেবা নিরাপত্তা এবং মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়গুলো গুরুত্ব পায়।

পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে দেশী বিদেশী এনজিও এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সংসদীয় কমিটি। মতবিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী তিনি বলেন

এমন একটি প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা, নাগরিক অধিকার এবং স্থায়ীভাবে নিজ দেশে বসবাসের নিশ্চয়তা থাকবে।
মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের প্রত্যাবসন শুরু হয়েছে, বাংলাদেশ থেকে প্রত্যাবাসন পক্রিয়া কখন থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে সংসদীয় কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ থেকে কতজন রোহিঙ্গা মিয়ানমারের ফেরত যাবে সেই বিষয়েও আলোচনা হয়েছিল প্রধানমন্ত্রীর ওই সফরে।আলোচনা আর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে কেটে গেলো অনেক বছর। এখনও মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে দাবি রোহিঙ্গাদের।

অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান কতটা সম্ভব, সেটিও এখন বড় প্রশ্ন বলে দাবি বিশ্লেষকদের।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত