Thursday , 15 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাতক্ষীরার শ্যামনগরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রতিবেদক
Newsdesk
October 15, 2026 11:29 pm

আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ দা দিয়ে তাঁর মা ,চাচি ও চাচাতো ভাইকে আঘাত করেন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত সমীরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে এবং তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত