Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাতক্ষীরা খানপুর সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 12:25 am

আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর টু সাতক্ষীরা শহরের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ভাঙাচোরা অংশ ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ সড়কটির বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্ত ও নিচু অংশগুলো পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচলে সৃষ্টি হয় নানা ধরনের সমস্যা। বিশেষ করে মোটরসাইকেল ভ্যান ইজিবাইকসহ ছোট যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে।

ছবিতে দেখা যায় খানপুর সড়কের একটি বড় অংশ পানিতে তলিয়ে রয়েছে। পানির মধ্য দিয়েই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল করছে। সড়কের দুই পাশের বাসিন্দাদেরও পানি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। জরুরি ভিত্তিতে সড়কের গর্ত ও ভাঙাচোরা অংশ সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত খানপুর সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজের উদ্যোগ নেবে এবং নিরাপদ ও স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করবে।

সর্বশেষ - জেলার খবর