Sunday , 15 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে অসাধু রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

প্রতিবেদক
Newsdesk
November 15, 2026 7:46 am

অপরাধচিত্র প্রতিবেদক : কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা বেলালের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চল উজাড় পাহাড় কাটা এবং জব্দকৃত গাছ নিয়মবহির্ভূতভাবে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। ধোয়াপালং রেঞ্জের দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেপুটি রেঞ্জার বেলালের বিরুদ্ধে নিয়মিতভাবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার এবং বিক্রির সাথে সরাসরি যুক্ত বলে দাবি করেছেন একাধিক স্থানীয় কাট ব্যবসায়ী ও একদল বনকর্মী।

জানা যায়, ধোঁয়াপালং, মরিচ্যা, খুনিয়া পালং বিট নিয়ে ধোঁয়াপালং রেঞ্জ এ রেঞ্জে বেলালের যোগদানের পর থেকে একেরপর এক রাতের আঁধারে রেঞ্জ কর্মকর্তা সহযোগিতায় কাঠপাচারসহ বিভিন্ন অপরাধ নিয়মিত চলছে।

নিলামকৃত গাছের আড়ালে বনায়নের গাছ কাটার অভিযোগ:
ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে সামাজিক বনায়নের নিলামকৃত গাছের আড়ালে অন্য বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ রয়েছে, রেঞ্জ কর্মকর্তা বেলালের যোগসাজশে নিলামের শর্ত ও নীতিমালা লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে এসব গাছ কেটে নিয়েছেন।

খুনিয়াপালংয়ের গাইনপাড়া ৪০ হেক্টর সামাজিক বনায়নের নিলামের ৯২ লট গাছ থেকে লট ব্যবসায়ীদের কাছ হতে সরকারি মূল্যের বাইরে প্রতি লটে ১০ হাজার টাকা করে অতিরিক্ত আদায় করছে করছে ব্যবসায়ীদের অভিযোগ ।লটের টাকা সময় মতো জমা না দেওয়ায় উপকারভোগিরা লাভাংশ পাচ্ছেনা।

এতে সামাজিক বনায়নের একাধিক উপকারভোগিরা ক্ষোভ প্রকাশ করেছেন। সুত্রে জানা যায় খুনিয়াপালংয়ের জহিরাকাটা নামক স্হান থেকে দিনরাত বালু উত্তোলন করা হলেও রহস্যজনক ভাবে নিরব ভূমিকা পালন করছে রেঞ্জ কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে বনাঞ্চলের মুল্যবান গাছ কেটে পাচার সহজতর এবং দ্রুত অন্যত্র পাচারের জন্য সংরক্ষিত বনের ভেতর গাছ ও পাহাড় কাটছে কাঠ পাচারকারী ও বনভূমি দখলদাররা। কাঠ চোরাকারবারী সিন্ডিকেটের সাথে গোপন বৈঠকের মাধ্যমে কাঠ ও পাহাড়ি পাথর পাচার করে পকেট ভারি করছে রেঞ্জ কর্মকর্তা

নির্বিঘ্নে ডাম্পার যোগে দিনে ও রাতে কাঠ পাচার করা হচ্ছে বনের মূল্যবান কাঠ অবৈধ দখলদারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে দালান নির্মাণে সহযোগীতাও করেছে রেঞ্জ কর্মকর্তা ধোঁয়াপালংয়ে প্রতিটি অবৈধ কাঁচা পাকা দালান থেকে তিনি লাখ লাখ টাকা অনৈতিক সুবিধা নিয়েছে বলে অভিযোগ।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বনজায়গীরদার ভিলেজার জানান বিভিন্ন পয়েন্টে দিনে ও রাতে গাছ কাটা যাচ্ছে ।এমনকি মুল্যবান গাছ ছাড়াও বনাঞ্চল থেকে লাকড়ী যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়।

রেঞ্জে প্রতিনিয়ত গাছ নিধন করেছে কাঠ চোরেরা। তাদের দাবী সংশ্লিষ্ট উর্ধ্বতন বন কর্মকর্তারা এসব এলাকা পরিদর্শন করলে শতশত সদ্যকাটা গাছের মুথা পাওয়া

এবিষয়ে ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তা ডেপুটি রেঞ্জার বেলাল জানান, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্হা নিবেন । সম্প্রতি সময় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন বলেও জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর