Monday , 13 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ধোলাইখালে ওয়াসার পাইপ ফেটে সড়কে ধস

প্রতিবেদক
Newsdesk
July 13, 2026 8:14 pm

অপরাধচিত্র প্রতিবেদক : রোববার বিকালে ভারি বৃষ্টির সময় হঠাৎ সড়ক বিভাজকের পাশের রাস্তার একটি অংশ ধসে যায়। এতে সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়। পরে গর্তটির আশপাশের অংশও ধসে পড়ে। দুর্ঘটনা এড়াতে পুলিশ এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাজধানীর ধোলাইখাল এলাকায় ওয়াসার একটি পানির পাইপ ফেটে মাটি সরে যাওয়ায় সড়কের একাংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকালে ভারি বৃষ্টির সময় হঠাৎ সড়ক বিভাজকের পাশের রাস্তার একটি অংশ ধসে যায়। এতে সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়। পরে গর্তটির আশপাশের অংশও ধসে পড়ে। দুর্ঘটনা এড়াতে পুলিশ এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
১৩ জুলাই সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতকাজ শুরু করেন।
ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী মো. তারেক হোসেন জানান, রাস্তার নিচে থাকা ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো একটি পাইপে লিকেজ তৈরি হয়েছিল। পাইপ থেকে পানি বের হয়ে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় সড়কের ওই অংশ ধসে পড়ে।
তিনি আরো জানান, মেরামতের জন্য রাস্তাটি পুরোপুরি বন্ধ করা হবে না। এক পাশে কাজ চলবে এবং অন্য পাশ যান চলাচলের জন্য খোলা থাকবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link