Sunday , 10 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
August 10, 2025 9:55 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান বলেছেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে রোববার (১০ আগস্ট) এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এর মূল উপায় ভোট প্রয়োগের ব্যবস্থা করা।

তারেক রহমান বলেন, বিএনপির ওপর দেশের মানুষ আস্থা রাখতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। শপথ নিতে হবে দেশের মানুষের আস্থা অর্জনের।

১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। এ উপলক্ষ্যে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে সকাল থেকেই আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল পাঁচটার পর এতে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের মূল লক্ষ্যই ছিলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

দেশকে নতুন করে গড়তে সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আগামীতে দেশের মানুষের আস্থা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ শপথেরও আহ্বান জানান তারেক রহমান।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের নামে মামলা

দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলেই ব্যবস্থা : আইজিপি

নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়

১৫ বছরে স্বৈরাচার সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে: অ্যাটর্নি জেনারেল

ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় পরিবর্তন: দুই বিভাগ একীভূত

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ

বংশাল থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা