শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলাম

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১০, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাজহারুল ইসলাম জানান, জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে বলে তার পরিবার, বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে মাজহারুল ইসলামসহ অন্যরা সেখানে যান। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে শনিবার অস্ত্রোপচার করে দুইটা রিং পরানো হয়। পরদিন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় প্রায় ৪৮ ঘণ্টা পর তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে আনা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ আজ বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি: ওবায়দুল কাদের

কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল

সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, প্রজ্ঞাপন জারি

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে ভারতের কাছে হার বাংলাদেশের

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছে সরকার

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট