Tuesday , 10 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

প্রতিবেদক
Newsdesk
September 10, 2024 9:35 pm

নিজস্ব প্রতিবেদক :

আইজিপি মোঃ ময়নুল ইসলাম বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোন ব্যক্তি বা গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশ প্রদান করেন তিনি।

আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসবি, সিআইডি, র‌্যাব এবং জেলা পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত মনিটর করছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যেন আর মাথা তুলতে না পারে সেজন্য জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

তিনি বলেন, জামিনে থাকা জঙ্গি ও অন্যান্য অপরাধীরা যাতে কোন ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য তাদের ওপর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারী করছে। যদি তারা অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ মাহমুদ

সিঙ্গাপুরে পাচার ১.৬৮ কোটি টাকা! আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান বদিউরকে দুদকের তলব

খুবির প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান

নির্বাচন কবে হবে এটা ছাত্র-জনতা ঠিক করবে: উপদেষ্টা হাসান আরিফ

১৫ দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

রাষ্ট্রপতির অপসারণ: আপাতত চুপ থাকার সিদ্ধান্ত বিএনপির

হাসিনার আমলের সব নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার

কর্মসূচি স্থগিত করল জামায়াত

শিল্পী সমিতি থেকে নিপুণ বহিষ্কার