Sunday , 27 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
Newsdesk
October 27, 2024 6:24 pm


নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি।

রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পাটজাত পণ্যে মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন সংক্রান্ত অনুষ্ঠানে প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি। কেউ কেউ মনে করছে এতে কোনো সংকট সৃষ্টি হবে না। তবে, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করা হবে।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে রাষ্ট্রপতি থাকবেন না কি থাকবেন না। ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, রাষ্ট্রপতির বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। তাড়াহুড়ো করা হবে না, আবার দীর্ঘদিন ঝুলেও থাকবে না। রাজনৈতিক দলের মধ্যে দ্রুত ঐকমত্য তৈরির চেষ্টা চলছে, তারপরই সব বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এই রাষ্ট্রপতির কাছে শপথ নেয়ায় কোনো সমস্যা হয়নি। তখন তাই প্রয়োজন ছিল। আর কেউ আলোচনারও সুযোগ পায়নি, যে কার কাছে শপথ নেয়া হবে। বিএনপি নেতাদের নিজেদের মধ্যেসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ঐকমত্য তৈরির চেষ্টা হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
দাপুটে জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ৭ উইকেটে জয়

দাপুটে জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ৭ উইকেটে জয়

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ ইসির

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বেড়েছে গরুর মাংসের দাম, সবজিতে স্বস্তি

শ্যামপুরে জালটাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নারী সাংবাদিকতার বিকাশে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে : স্পিকার

ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: সাখাওয়াত হোসেন

ইস্যু না পেয়ে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি : কাদের

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগে পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত

স্ত্রীকে নৃশংসভাবে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড