Saturday , 7 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাহ আমানতে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ অভিনেত্রী আটক

প্রতিবেদক
Newsdesk
December 7, 2024 5:47 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক নাট্যাভিনেত্রীসহ দুজনকে আটক করা হয়েছে। ওই যাত্রীরা অবৈধভাবে ৭৩৩ গ্রাম স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আসেন। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিজি-১৪৮ ফ্লাইটে ওই অভিনেত্রীসহ দুই যাত্রীকে আটক করেছেন এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক দুই যাত্রী হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

বিমানন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) যোগে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সাংবাদিক তুরাব হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

বিচারপতি মানিকের গাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ৪, তদন্তে ডিবি

তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব