Saturday , 21 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টঙ্গীর বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে, যাত্রীদের দুর্ভোগ

প্রতিবেদক
Newsdesk
December 21, 2024 1:44 pm

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম বলেন, “বড় সেতু নির্মানের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি সেতুটি নির্মান করা হয়। বড় সেতু নির্মান শেষ হওয়ায় এটি এখন অকেজো। ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে অনেক আগেই সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা সেতু নদী থেকে তুলে নতুন করে তৈরী করা হবে।”

তিনি আরও বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপথের বড় সেতু থাকলেও বেইলি সেতুতে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদীর ওপরে টঙ্গী-আব্দুল্লাহপুরে দুই সংযোগ স্থলে দুটি বেইলি সেতু আছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ এবং অপরটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়তের বেইলী সেতুটি ভেঙে গেছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) লিয়াকত আলী জানান, বেইলি সেতুটি ভেঙে গেলেও উড়াল সেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে। তবে উড়াল সেতুর নিচ দিয়ে বেইলি সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।

এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক আপডেট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক ডিআইজি বাতেনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ

৫০০ কোটি টাকা আত্মসাতে সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

৬৪৬ কোটি টাকা আত্মসাৎ; নগদের সাবেক এমডিসহ নয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

এবার নিজ এলাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুর

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি করেছে: এ্যানী

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

ইসরায়েলি হামলায় ইরানের সেনাপ্রধান নিহত

প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত নিয়ে প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন