Tuesday , 29 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এবার নিজ এলাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুর

প্রতিবেদক
Newsdesk
October 29, 2024 9:32 pm

নিজস্ব প্রতিবেদক :

নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার বিকেলে জেলার গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এসময় নুর বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয় আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করতে চাই।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। পুরনো যে দল, পুরোনো যে নেতৃত্ব—এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।’

নুর আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্রব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। কোনো অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।’

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত