রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৬, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলের এবং রেললাইন এলাকা থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)। সাকিব রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় সাকিবের মুখে কাপড় গুঁজে দিয়ে তার হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্যদিকে, তার বাবা সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর বনমালা রেললাইনের পাশে পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে তিনি বসবাস করছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প

কক্সবাজার এলএ অফিসে সীমাহীন দূর্নীতি : কর্মকর্তার ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা

পাঁচবিবির আবু হোসাইন হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের ফাঁসি

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসছে

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: কাদের