Thursday , 10 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ২

প্রতিবেদক
Newsdesk
September 10, 2026 4:45 pm

চট্টগ্রাম প্রতিনিধি: দেশে কৃষিকাজে ইউরিয়া সারের সংকট ও তীব্র চাহিদা থাকা সত্ত্বেও থামছে না পাচার। এবার চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি (৭০০ বস্তা) ইউরিয়া সারসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। উদ্ধার করা এই সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা। সার পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়।
​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী কোস্ট গার্ড স্টেশন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় কার্গো বোটে ট্রাক থেকে সার তোলা হচ্ছিল। প্রতিটি ৫০ কেজি ওজনের ৭০০ বস্তা সার চট্টগ্রাম কাফকো কারখানায় উৎপাদিত হয়েছিল।
​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, “জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিশ্চিত করেছে যে সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে বাঁশবাড়িয়া ঘাটে নেওয়া হয়েছিল। এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
অভিযানে এক ট্রাকচালক ও এক হেলপারকে আটক করা গেলেও বাকি দুই ট্রাকের চালক ও হেলপার সটকে পড়ে।
উল্লেখ্য, দেশে বর্তমানে যখন কৃষকরা সারের অভাবে সমস্যায় পড়ছেন, তখন এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম থেকে আবারও সার পাচারের ঘটনা সামনে এলো। এর আগে গত ২ সেপ্টেম্বর চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে প্রায় ১১ হাজার কেজি পাচারমুখী ইউরিয়া সারসহ ৩ জনকে আটক করেছিল কোস্ট গার্ড।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত

ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, যারা করছে তারা ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক ডিএমপি কমিশনারের তথ্য ফাঁস, বরখাস্ত হলেন এডিসি জিসানুল

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

মার্চে সড়কে ঝরলো ৫৩২ প্রাণ, সর্বোচ্চ মোটরসাইকেলে

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া কাল

এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর