সোমবার , ২৩ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তারেক রহমানকে চীনের সফর আমন্ত্রণ

প্রতিবেদক
Newsdesk
জুন ২৩, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চীনের সফররত বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন সরকার। সোমবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ স্থানীয় সময় বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত দেড় ঘণ্টার বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য লি হংঝং এই আমন্ত্রণ জানান।

বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, ‘‘বৈঠকে আনুষ্ঠানিকভাবে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়।’’

বিএনপির এই প্রতিনিধি দলে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

বৈঠকে বিএনপি ও সিসিপির পারস্পরিক সম্পর্ক, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আলোচনা হয়।

সোমবার ভোরে ‘এয়ার চায়না’র একটি ফ্লাইটে বেইজিং পৌঁছান বিএনপি নেতারা। দুপুরে তাঁরা চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানি পরিদর্শন করেন। পরে ‘গ্রেট হলে’ পৌঁছালে চীনা কমিউনিস্ট পার্টির নেতারা তাঁদের স্বাগত জানান।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় ‘গ্রেট হল অব দ্য পিপল’—এটি একইসাথে ন্যাশনাল পিপলস কংগ্রেসেরও সদর দপ্তর।

সোমবার রাতেই বিএনপি প্রতিনিধিদলের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পাঁচ দিনের সফর শেষে তারা দেশে ফিরবেন বলে জানা গেছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সামনে আরও লড়াই আসছে, সেই প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

বরিশালে অস্ত্রোপচার ছাড়াই ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

‘নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি’

টি-টোয়েন্টি হারের ম্যাচে ও সাকিবের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি হারের ম্যাচে ও সাকিবের বিশ্বরেকর্ড

পাহাড় শান্ত আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন পাঁচটি সংস্কার কমিশন করা হবে: রিজওয়ানা হাসান

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিপিডি কোনো গবেষণা করেনি, তাদের রিপোর্ট নির্জলা মিথ্যাচার : তথ্যমন্ত্রী

একাত্তরে এম এ মান্নান নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন

ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, যুবক আটক