Saturday , 14 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৩৫ বছরেও সংস্কার হয়নি বীর মুক্তিযোদ্ধা জাব্বার মুন্সি সড়ক, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ

প্রতিবেদক
Newsdesk
November 14, 2026 7:44 pm

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া কবরস্থানের পাশ দিয়ে এলজিইডি সড়ক থেকে সমুদ্রসৈকত পর্যন্ত বিস্তৃত একটি সংযোগ সড়ক দীর্ঘ ৩৫ বছরেও সংস্কার হয়নি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার মুন্সির নিজস্ব অর্থায়নে

নির্মিত এই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার মুন্সি নিজ অর্থায়নে ইটের সলিং দিয়ে সড়কটি নির্মাণ করেন। এলজিইডি সড়ক থেকে সমুদ্রসৈকতে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি। মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের সময়ও বিভিন্ন নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি পরিবহনের গাড়ি চলাচলে এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়কটির উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। আশপাশের অন্যান্য সড়ক পাকা ও উন্নত করা হলেও জাব্বার মুন্সি সড়কটি পড়ে রয়েছে আগের অবস্থায়। বরং দিন দিন সড়কটির অবস্থা আরও বেহাল হচ্ছে। বর্তমানে মানুষ হেঁটে চলাচল করতে পারলেও যানবাহন চলাচলের জন্য সড়কটি প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। বিশেষ করে প্রায় ১০-১৫ হাজার মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার মুন্সির পরিবার ও আত্মীয়স্বজন সড়কটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার মুন্সির সন্তান ফাহিমুর রহমান বর্তমানে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, একজন বীর মুক্তিযোদ্ধার নিজ উদ্যোগে গড়ে তোলা এই গুরুত্বপূর্ণ সড়কটির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা দ্রুত নজর দেবেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত