নুর আলাম বিপ্লব – নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট ইউনিয়নে শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও মেধাগত বিকাশ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ ই নভেম্বর ( শনিবার) সকাল ৯ টায় আল আকসা মডেল মাদ্রাসা – Al Aqsa Model Madrasah -এর উদ্যোগে এক বর্ণাঢ্য প্যারেন্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
চাপরাশিরহাটের ডাক্তার মুজিবল হক রোডে 7 Dine Kabab & community centre-এ আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে সন্তান প্রতিপালনে মাতা-পিতার দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ড. আমিন উল্ল্যাহ।
তিনি আরো বলেন আজ আকাশ সংস্কৃতিতে দেশ ভরে গেছে,মায়েরা জি বাংলা স্টার জলসা নিয়ে বসে থাকে, ছেলে মেয়েরা হয়ে যায় মোবাইল আসক্ত, আসুন সঠিক পথে ছেলে-মেয়েদেরকে মানুষ করি। উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেক দায়িত্ব ছেলে মেয়ে কোথায় যায় কি করে,নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পড়াশোনার তদারকি করা, আমাদের ছেলেমেয়েরা আদর্শ মানুষ হলে আদর্শ সমাজ ও দেশ গড়বে,
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সেন্টার মেডিকেল অফিসার ডা. ফরহাদুল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন বিশিষ্ট মোটিভেশনাল বক্তা জনাব আলমগীর মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে আল আকসা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, পরিচালকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সন্তানদের সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন, সুস্বাস্থ্যের অধিকারী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।।
















