সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ডের আবেদন করেন। এর আগে রোববার (২৪ আগস্ট) বরিশাল থেকে বিশেষ অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় আফ্রিদিকে আসামি করা হয়। এ মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তালিকায় আফ্রিদি ১১ নম্বর আসামি।

মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ মামলার ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় গেলে শহিদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি

২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না : প্রধানমন্ত্রী

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি, বাজেট ১৭২ কোটি টাকা

রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

বন কর্মকর্তাদের জন্য ঝুঁকি ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

তারেক রহমান ও সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ