Saturday , 27 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

প্রতিবেদক
Newsdesk
June 27, 2026 10:29 am

আন্তর্জাতিক ডেস্ক :

মাত্র ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩,৩৬০ জন এবং ধ্বংসস্তূপের নিচে ১৭২ জনেরও বেশি মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ বলেছেন, ভূমিকম্পে অন্তত ৩৮৩টি ভবন, ১৩টি হাসপাতাল, ২৫টি শপিং সেন্টার এবং ১,০০২টি অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরাকে পুরোপুরি সামরিকীকরণ করা হয়েছে এবং কর্মকর্তারা জনসাধারণকে সেখানে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছেন। প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা যাচ্ছে, লা গুয়াইরা রাজ্যের কারাবাইয়েদা এলাকায় ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে উপকূলীয় শহরগুলোর ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে, যেখানে ধসে পড়া ভবন এবং বাইরে বসবাসরত মানুষদের দেখা যাচ্ছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় অঞ্চল লা গুয়াইরাতে। কর্মকর্তারা জনসাধারণকে সেখানে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছেন। প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা যাচ্ছে, লা গুয়াইরা রাজ্যের কারাবাইয়েদা এলাকায় ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। সেখানে হাসপাতাল, শপিং মলসহ শত শত বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এই পর্যন্ত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের স্বজনদের অপেক্ষা ও আর্তনাদ ভারী হয়ে উঠছে।

সেখানে ধসে পড়া কংক্রিটের নিচ থেকে তিন ভাইবোনের অলৌকিকভাবে জীবিত উদ্ধার হওয়ার ঘটনা এবং এক ভেনেজুয়েলান ফুটবলারের স্ত্রীর নিজের জীবন দিয়ে কন্যাসন্তানকে বাঁচানোর হৃদয়বিদারক ঘটনা পুরো বিশ্বকে আবেগাপ্লুত করেছে।

অর্থনৈতিক সংকট ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে ভেনেজুয়েলার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশটির হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট থাকায় অস্থায়ী ক্যাম্পগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। তবে সাহায্যের জন্য হাসপাতালগুলোতে স্থানীয়দের ভিড় দেখা গেছে।

এদিকে বিপর্যয়কর এই পরিস্থিতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সাড়া দিয়েছে। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড থেকে উদ্ধারকারী দল, ড্রোন ও স্নিফার ডগ ভেনেজুয়েলায় পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে। জরুরি মানবিক সহায়তা হিসেবে ওয়াশিংটন ১৫০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে। বিশ্বের বিভিন্ন দেশ সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে।

ভেনিজুয়েলার পরিবহন মন্ত্রণালয় অনুসারে, কয়েক ডজন যানবাহন লা গুয়াইরার দিকে ত্রাণকর্মী ও সাহায্য নিয়ে যাচ্ছে । শীঘ্রই এলাকাটিতে মানবিক সাহায্য পৌঁছাবে বলেও আশা করা হচ্ছে।

সূত্র: সিএনএন, বিবিসি, আল জাজিরা

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত