Monday , 4 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা

প্রতিবেদক
Newsdesk
August 4, 2025 5:40 pm

নিজস্ব প্রতিবেদক :

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরবর্তী ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারাদেশে ৭৬১টি মামলা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলছে, এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ পুলিশ সদস্যকে। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬১ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১ হাজার ৬০২টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৩৮টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় পতিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ আনুমানিক ৮৭ জন গ্রেফতার হয়েছেন। ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ রয়েছে। ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি’র সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এসময় টিআইবি’র ফেলো শাহজাদা এম আকরাম বলেন, এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে ৪২৯টি ও মামলা ২৭টি। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৩ জন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের আগেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

তবে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীরগতি আছে। কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহিতার অগ্রগতি না থাকা সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহজাদা এম আকরাম বলেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় (২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) সারাদেশে দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

ডুসাটের ৪ দফা দাবিপত্রে স্বাক্ষর করলেন এমপি শাহজাহান চৌধুরী: অনশন ভাঙলেন কলেজছাত্র সাইফ।

নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি’ দাবি ইসরায়েলের

নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্রী

রায়পুরে ময়লা আবর্জনায় ঘেরা ভাঙা টিনের ঘরে চলছে শিশুদের পাঠদান

স্ত্রীকে তালাক দিলেন ক্রিকেটার আল আমিন

স্ত্রীকে তালাক দিলেন ক্রিকেটার আল আমিন

সর্বজনীন পেনশন স্কিমে সহযোগিতা করবে আরও ১৭ বেসরকারি ব্যাংক