Saturday , 25 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
January 25, 2025 8:40 pm

নিজস্ব প্রতিবেদক :

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত ২১ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে গত চার দিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি।

ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চার জন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত