Saturday , 16 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ

প্রতিবেদক
Newsdesk
August 16, 2025 6:32 pm

নিজস্ব প্রতিবেদক : 

সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তাদেরকে গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৬ আগস্ট) সকালে নয়া পল্টনে এক দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলোই ইনিয়ে-বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই ইনিয়ে-বিনিয়ে কোনো ধরনের বক্তব্য দেবে, যারাই বিভিন্ন রকমের কু-যুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কন্টাকাকীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা বিশ্বাস করি, আশা করি, বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যেকোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ।

রাজনৈতিক দল ও শক্তির উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই একই রকমের ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি, আলাপ-আলোচনা করি ও গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি।

জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন। তার ৮১তম জন্ম দিবস। আমরা মহান রাব্বুল আ‘লামীনের কাছে প্রার্থনা করে বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারী হিসেবে পথ প্রদর্শক হিসেবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কবজ হিসেবে আল্লাহ রাব্বুল আ‘লামীন হিসেবে আরও দীর্ঘায়ু করুন, শতায়ু করুন।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি অনেকবার, সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহের সঙ্গে আমরা আলোচনায়রত।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে।

যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব বক্তব্য দেন।

দোয়া মাহফিলে যুব দলের রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, মহানগরের খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

গৌরীপুরে শেখ হাসিনা-রেহানাসহ ৩৯৭ জনের বিরুদ্ধে মামলা

‘সুযোগ নিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা’

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

জামায়াত আর ভোট ডাকাত চাইছে না: ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে : মির্জা ফখরুল

সামাজিক মাধ্যমে তরুণীদের টার্গেট করে অনলাইন দেহ ব্যবসা, গ্রেপ্তার ৮

বরখাস্ত কর্মীদের চাকরি ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে মার্কিন আদালতের নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়