Sunday , 20 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

প্রতিবেদক
Newsdesk
October 20, 2024 9:07 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ রোববার বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় কোথাও কোনো অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের শুধু আশ্বাস দিলে হবে না, তাদের সুচিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা উলে¬খ করে তিনি বলেন, আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে সরকার তা বহন করবে। সরকারের সেই সক্ষমতা আছে।

আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তাদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন তাদের দ্বিতীয়বার সরকারের কাছে আসতে না হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। মানসিকতাভাবে বিধ্বস্তদের মানসিক কাউন্সিলিং প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আহতদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসা সেবাকে রুটিন কাজ হিসাবে বিবেচনা করা যাবে না।

মতবিনিময় সভায় অংশ নিয়ে আহত ব্যক্তিরা তাদের চিকিৎসার অগ্রগতি বিষয়ে অবহিত হন। তারা উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা

চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি

‘রিসিভার’ নয়, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো গ্রুপ

সাবেক ভূমিমন্ত্রীর বাড়ি যেতে কর্ণফুলী টানেল নির্মাণ: প্রেস সচিব

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লস এঞ্জেলেসে মহান বিজয় দিবস উদযাপন