Saturday , 5 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
September 5, 2026 1:01 pm

অপরাধচিত্র ডেস্ক : দেশের জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার; প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
৫ সেপ্টেম্বর শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়। এছাড়া, গার্মেন্টসের পাশাপাশি পাটপণ‍্য নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, ১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে একটা ডেমোক্র্যাটিক প্রসেসে আমরা ফেরত এসেছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পরে আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে মাথায় রেখে বা সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরার একটি বিশাল সুযোগ। যেখানে আমাদের জাতীয় স্বার্থ গুরুত্ব পাবে পাবে বাংলাদেশের কি কি সম্ভাবনা আছে সেগুলো গুরুত্ব পাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি কিভাবে হতে পারে সেটা গুরুত্ব পাবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link