Wednesday , 2 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল দুর্বল ৪ ব্যাংক

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 9:02 pm


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অপেক্ষাকৃত সবল ব্যাংক থেকে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে দুর্বল চারটি ব্যাংক। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানিয়েছেন সিটি ব্যাংক, ডাচ্‌–বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা ধার পেয়েছেন। আর সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকও ৩০০ কোটি টাকা ধার পেয়েছে।

অপর দিকে, বেঙ্গল কমার্স ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। তবে কত টাকা পেয়েছে সেটা জানাননি মুখপাত্র। এ ছাড়া, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ্‌–বাংলা ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী তারল্য সহায়তা পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

সর্বশেষ - রাজনীতি