Wednesday , 18 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল বশার ঢাকায় গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
December 18, 2024 6:33 pm

মির্জাগঞ্জ  (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আবুল বশারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।  গ্রেফতারকৃত আবুল বশার দীর্ঘ ৫ মাস ধরে আত্মগোপনে ছিলো। তিনি মির্জাগঞ্জ উপজেলার বৈদ্যপাশা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ।

জানা যায়, ওই কিশোরী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দিতে বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার থেকে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে গ্রেফতারকৃত আবুল বশার বসত ঘরে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে ।  ধর্ষণের ফলে ওই  কিশোরী গর্ভবতী হয়ে পড়িলে গত ১৪ ডিসেম্বর একটি কন্যা সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই কিশোরীর পরিবারের সদস্যরা নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা দক্ষিণখান থানাধীন আইনুসবাগ এলাকায় থেকে আবুল বশার গ্রেফতার করা হয়েছে । পরে আজ বুধবার সকালে গ্রেফতারকৃত আবুল বশারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আবুল বশার ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এই মামলার ২ নং আসামী মোঃ বেল্লাল হোসেনকে গত ৫অক্টোব মির্জাগঞ্জে বৈদ্যপাশা এলাকার সাকিনস্থ খালের কচুরিপানার মধ্যে প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানার এস আই এনামুল হক ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় অস্ত্রের আস্তানা, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার”

ঘুমধুম তুমব্রু সীমা‌ন্তে মর্টার‌শেল-গোলা আত‌ঙ্কে জনশূন্য গ্রাম

শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ : পানিসম্পদ মন্ত্রী

খুলনায় পাউবোর ওয়ার্কশপে উন্নয়নকাজে অনিয়ম হয়নি দাবী ঠিকাদারের

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে থাকবে সশস্ত্র আনসার

চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

এস আলম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু