Sunday , 13 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস

প্রতিবেদক
Newsdesk
April 13, 2025 5:48 pm

পঞ্চগড় প্রতিনিধি :

বিগত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‍“বিগত বছরের নববর্ষগুলোতে খুব স্বাভাবিকভাবেই শুধু দলীয় নয়, বিদেশি রাষ্ট্রের প্রভাব আমরা দেখেছি। বিভিন্ন ধরনের কনসেপ্ট তৈরি করে নববর্ষগুলোতে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো।”

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েক পাড়ায় অভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া কখনোই সাসটেইনেবল (টেকসই) নয়। এটি কখনো আমরা প্রত্যাশাও করি না। আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে দিয়েছে- আমরা যা ধারণ করি, সেটাই প্রকাশ করি এবং করতে পারি। আমরা বিশ্বাস করি, আগামীতে যারাই এই দেশের দায়িত্বে থাকুক না কেন, তারা যেন কোনো কিছু চাপিয়ে দেওয়ার সাহসটুকু না করে। আমাদের প্রকৃত সংস্কৃতি ধরাণ করার জন্য তারা যেন তাদের প্রচেষ্টা রাখেন।”

তিনি আরো বলেন, “আমরা অভ্যুত্থান পরবর্তী দেশে নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। যে সংস্কৃতিকে ধারণ করে আমাদের বাবা, দাদা, নানারা যেভাবে নববর্ষ পালন করে এসেছেন, সেগুলোই আমাদের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখে যদি নববর্ষকে উদযাপন করি, তাহলে সেটাই আমাদের নিজেদের প্রকৃতভাবে তুলে ধরা হবে। আমরা প্রত্যাশা করব, আমাদের সংস্কৃতির ওপরে কোনো দেশের বা নির্দিষ্ট কোনো এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয়।”

এ সময় উপস্থিত ছিলেন- চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, নাগরিক পার্টির পঞ্চগড়ের সংগঠক তানবীরুল বারী নয়ন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ার খোকসায় সাধক আমদ সাঁইজী সেবা সংঘের বাউল উৎসব ও তাত্ত্বিক আলোচনা

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি

আবারও পুত্র সন্তানের বাবা হলেন জেমস

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরেক ‘শুটার’ গ্রেপ্তার

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্ধারকৃত চোরাই মালামাল বিক্রির অভিযোগে বিতর্কে বিএমপির দুই কর্মকর্তা