Monday , 20 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন

প্রতিবেদক
Newsdesk
July 20, 2026 10:00 am

অপরাধচিত্র ডেস্ক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের-এলজিইডি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মো. বেলাল হোসেনকে একই অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন স্কেলে (গ্রেড-১) একই অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেনকে চলতি বছরের ১৪ জানুয়ারি প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেয়া হয়। পরে ১০ ফেব্রুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের-এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন গত ১৪ জানুয়ারি ২০২৬ স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হন। তিনি ১৪ জানুয়ারি ২০২৬-এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) হিসেবেও পদোন্নতি পান। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সংস্থার দায়িত্বপ্রাপ্ত হন। মো. বেলাল হোসেন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি অর্জন করেন। বিএসসিতে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৮২ সালে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮৪ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে প্রথম বিভাগের এইচএসসি পাস করেন। ১৯৯২ সালে পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি কুমিল্লা বোর্ডে দুই মাসের বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে তিনি প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৩-১৯৯৭ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলীর পুরস্কার লাভ করেন। তিনি গত ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে গাইবান্ধা জেলায় যোগদান করেন। এ সময় তিনি নানা ধরনের অবৈধ চাপ মোকাবিলা করে দায়িত্ব পালন করতে থাকেন। জেলার প্রভাবশালী অসাধু রাজনৈতিক চক্র সন্তুষ্ট হতে না পারায় তাকে বদলি করার চেষ্টা করতে থাকেন। তৎকালীন সময়ে নীলফামারি জেলায় কাজের মান অত্যন্ত খারাপ হওয়ায় তৎকালীন এলজিইডি কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা থেকে নীলফামারীতে বদলি করেন। রাজনৈতিক চাপ মোকাবিলা করে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পেশাদারী উৎকর্ষের কাজ করতে থাকেন। তিনি গত ২০২০ সালের মার্চ মাসে এলজিইডি সদর দফতরে কর্মজীবন শুরু করেন। এ সময় তিনি পর্যায়ক্রমে উপপ্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেকের উন্নয়নকাজ এবং ‘বৃহৎ ব্রিজ নির্মাণ প্রকল্প’ এর অসমাপ্ত কাজসমূহ সুচারুভাবে সম্পন্ন করেন। তিনি এলজিইডি কর্তৃক নারায়ণগঞ্জে নির্মাণাধীন দেশের প্রথম ক্যাবল স্টেয়েড ব্রিজের প্ল্যান, ডিজাইন ও দরপত্র আহ্বানের কাজ দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চায়নার বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহযোগিতায় সম্পন্ন করেন। বেলাল হোসেন ২০২৩ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১২ অক্টোবর ২০২৫-এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সংস্থার সদর দফতরে মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশের শাখার দায়িত্ব গ্রহণ করেন। সংস্থার মানবসম্পদ ব্যবস্থাপনা, মাঠভিত্তিক অভিজ্ঞতার আলোকে সৃজনশীল কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতার নজির রেখে চলেছেন। একই সঙ্গে, কাজের গুণগত মান বজায় রেখে টেকসই অবকাঠামো নির্মাণের গতি এগিয়ে নেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি-পরিকল্পনার আলোকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে সংস্থার কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন। বেলাল হোসেন পরিবেশ, সরকারি ক্রয়, সার্ভিস রুলস্, মান নিয়ন্ত্রণ, সড়ক রক্ষণাবেক্ষণ, জিআইএস, দারিদ্র্য বিমোচন এবং অংশগ্রহণমূলক পানিসম্পদ ব্যবস্থাপনাসহ সংস্থার একাধিক কার্যক্রমের ওপর প্রশিক্ষণে অংশ নেন। চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনি থাইল্যান্ড, ফিলিপাইনস, লাওস, চীন, জাপান, কানাডা, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মো বেলাল হোসেন ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নগরাজপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. রুহুল আমিন এবং মাতার নাম মোছা: ফজিলাতুন্নাহার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত