Saturday , 14 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
November 14, 2026 8:50 pm

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে রিপন চন্দ্র রায় (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে।

শনিবার সকালে ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রিপনচন্দ্র রায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও তে মাইক্রোক্রেডিট সেকশনের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনজিও কর্মী রিপন প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও মাইক্রেক্রেডিট এর টাকা তোলার জন্য শহরের শান্তিনগর থেকে চব্বিশ টিউবওয়েল এলাকায় পৌছালে, এ সময় দিনাজপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হন তিনি।

এ ঘটনার পর স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলে ট্রাক চালক ট্রাকটিকে ফেলে পালিয়ে যায়। পরে টাকটিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামন থেকে আটক করে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতির সামনে রাখা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান সগক দূর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নিহতের লাশ হাইওয়ে থানা পলিশের কাছে বুঝিয়ে দেবার পর তারা আইনি প্রক্রিয়া শেষে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত