Sunday , 15 May 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
May 15, 2022 1:12 pm
দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বিটিভি ও বিটিভি চট্টগ্রাম প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারি টেলিভিশন চ্যানেল প্রথমে রেখে সম্প্রচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জানা গেছে, দেশের বিমানবন্দরগুলোতে সরকারি চ্যানেল সম্প্রচার না হওয়ার অভিযোগ সম্প্রতি বিটিভির পরিদর্শন দলের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্ত দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখে, সেখানে টিভিতে মাত্র ১৪টি চ্যানেল সম্প্রচার হচ্ছে। এসব চ্যানেলের মধ্যে সরকারি কোনো চ্যানেল নেই। তদন্ত দল দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানতে পারে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে চ্যানেল নির্বাচন করা হয়।

এর পর দেশের অন্যান্য বিমানবন্দরে বিটিভির সব চ্যানেল সম্প্রচার নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ৪ এপ্রিল বিমান সচিবকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বিমান মন্ত্রণালয় গত ১২ মে বেবিচকের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএনসিসি মেয়র

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

বেশি এসএমএস পাঠানোয় জিপি-রবি-বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা

নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট ছাত্রের লাশ

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না’

গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলার তদন্তে সিআইডি

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮ কোটি টাকা জরিমানা

দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস

করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের