Saturday , 14 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে ‘সাম্য’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংসদ মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

প্রতিবেদক
Newsdesk
November 14, 2026 7:47 pm

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান আয়োজকরা। রঙিন সাজে সজ্জিত শিশু-কিশোরেরা ফুলের ডালা ও তোড়া নিয়ে অতিথিদের বরণ করলে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। পরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. আহমদউল্লাহ বাবুর সভাপতিত্বে এবং সুজন খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী ও মজিবুল হক লিটন এবং উপদেষ্টা নুরুল হুদা স্বপন ও রাশেদুজ্জামান মলয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান।

বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী ঠাকুরগাঁওয়ে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে নিরলসভাবে কাজ করে আসছে। যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়া ও সংস্কৃতির আলোয় আলোকিত করা এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় নাচ-গান ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বর্ণের দামে ফের রেকর্ড

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

গোয়েন্দাদের প্রশ্ন এমপি আনারের ফোন চালাচ্ছিলো কে

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

কক্সবাজারে বৈঠক থেকে গ্রেপ্তার ১৫ ইউপি সদস্য কারাগারে

চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে নেই: আমান উল্লাহ আমান

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী