Thursday , 30 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে নেই: আমান উল্লাহ আমান

প্রতিবেদক
Newsdesk
January 30, 2025 4:21 pm

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে নেই। যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদা দাবি করে তাকে পুলিশে ধরিয়ে দিন। কোনো চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ ( ৩০ জানুয়ারী ) বৃহস্পতিবার সকালে কলাতিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমত ঘুমাতে পারেনি। বিএনপি নেতা কর্মীরা শত শত গায়েবী মামলা খেয়েছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

তিনি আরো বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কেউ যেন ভোটার থেকে বাদ না পড়ে সেইদিকে সবার খেয়াল রাখতে হবে। আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু এই কথা বলার একদিন পরেই সে দেশ থেকে পালিয়ে গেছে।

কলাতিয়া কলেজের গভর্নিং কমিটির সভাপতি মফিজুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, ঢাকা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক, আরিফুর রহমান মিন্টু, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আলামিন টুলু, কলাতিয়া মডার্ন হসপিটালের এমডি ডা. রফিকুল ইসলাম, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, কলাতিয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সামসুল ইসলাম, কলাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েব রাতুল সহ কলাতিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত