Friday , 17 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাংবাদিক বোরহানের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

প্রতিবেদক
Newsdesk
April 17, 2026 5:03 pm

নিজস্ব প্রতিবেদক : 

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিনের বাবা এবিএম আতহার আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক শোকবার্তায় তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘মরহুম আতহার আলী ছিলেন একজন শিক্ষক এবং পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতহার আলী। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা পটুয়াখালীর মির্জাগঞ্জের এই প্রবীণ শিক্ষক তিন দিন ধরে হাসপাতালটিতে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

আতহার আলী মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। তিনি মির্জাগঞ্জ উপজেলার সাবেক নিকাহ রেজিস্ট্রার।

ক্লোন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ২ এপ্রিল ধানমন্ডির প্রফেসর ফজলুল হক কলোরেক্টল হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। আট দিন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

দুই দিন হাসপাতালটিতে রাখার পর ১১ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গত সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মির্জাগঞ্জে ‘কাজী হুজুর’ নামে পরিচিত আতহার আলী শিক্ষক থাকাকালীন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

আজই মরহুমের মরদেহ মির্জাগঞ্জ নেওয়া হবে। সুবিদখালীতে প্রথম জানাজার পর মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চতরায়। সেখানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

হানিফ ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

মুরগি ও ডিমের দাম বেঁধে দিলো সরকার

৫ শতাংশ নারী মনোনয়নও মানেনি রাজনৈতিক দলগুলো

মঈন খান স্থানীয় সরকারে, পার্থ তথ্যে, বিমানে মিল্লাত, পার্বত্য চট্টগ্রামে সাচিং প্রু, পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

সাদিক অ্যাগ্রোর সূত্র ধরে এবার বিমানবন্দর কাস্টমসে দুদকের অভিযান

সিদ্ধিরগঞ্জে বাসায় আগুন: দগ্ধ দুই বোনের মৃত্যু

গ্র্যামিতে পোশাক খুলে ফেললেন বিয়াঙ্কা, এরপর যা হলো

পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাঘোব-বোয়ালের লুটপাট বন্ধ করতে এবারের বাজেট: কাদের

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ