Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

প্রশ্ন রাশেদের : শিবির কি হাদিকে ‘জাতির পিতা’ বানাতে চায়

প্রতিবেদক
Newsdesk
June 30, 2026 2:13 pm

অপরাধচিত্র ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন রেখে বলেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের স্থলে শহীদ ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়? প্রকৃতপক্ষে শিবির শেখ মুজিবুর রহমানের থেকে শহীদ ওসমান হাদিকে বড় করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে আরও প্রাসঙ্গিক করে তুলছে। আর ওসমান হাদিকে আরও হালকা করছে।
৩০ জুন মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
রাশেদ খান বলেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদরা যে সময় ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছে, তখনো শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন ছিল। এখনো ফ্যাসিবাদের আইকন। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন জানার পরেও কেন তার নামে স্লোগান দেওয়া হলো?
তিনি প্রশ্ন রেখে লেখেন, এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের জন্য শিবির নেতারা আন্দোলন শুরু করেছে? শেখ মুজিবুর রহমান কি গণঅভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা ফরহাদের গালে থাপ্পড় মেরেছিল?
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলেন, নিশ্চয়ই এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে নাম লেখায়, তখন শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই নাম লেখিয়েছিল? গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রহমান কি এমন দোষ করলো যে, এস এম ফরহাদ সেই আদর্শ থেকে দূরে সরে এসে স্বয়ং তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জনক হতে চাচ্ছে?

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে

রিজার্ভ ও প্রবাসী আয়ে বড় ‘সুখবর’

উত্তরায় সহকর্মীর মারধরে পোশাকশ্রমিকের মৃত্যু

ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, যারা করছে তারা ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালী-৩ আসনে কার্যক্রম চালাতে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির !

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ, ঘোষণা আসতে পারে আজ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ, ঘোষণা আসতে পারে আজ

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার