Saturday , 25 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
October 25, 2025 11:56 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষাব্যবস্থা প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা বের করে আনতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, ঘোষিত ৩১ দফায় অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যারা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দিন : মির্জা ফখরুল

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় মামলা

দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়নের উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

ঢাকা-৪ আসনের ফল হাইকোর্টে স্থগিত

অপরাধচিত্রে সংবাদ প্রকাশের পর বদলি হোয়াইক্যং হাইওয়ে ওসি নুরুল আবছার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা একটি বড় চ্যালেঞ্জ: পরিবেশ উপদেষ্টা

সংখ্যায় নয়, ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছি: আলী রীয়াজ

নাটোরে নজর কেড়েছে মুগ ডালে তৈরি প্রতিমা