Wednesday , 14 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সংখ্যায় নয়, ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
February 14, 2024 8:23 pm


নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির থেকে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়ার দিকে আমি বিশেষ জোর দিয়েছি।

বুধবার রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পূজা কমিটি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে সৎ, আদর্শিক মানুষ হওয়া এবং ভালো ডাক্তার হওয়া জরুরি। দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। একজন রোগী যখন চিকিৎসা নিতে আসে সেই রোগীই জানে তার জন্য ডাক্তার কত গুরুত্বপূর্ণ ব্যক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

সর্বশেষ - জেলার খবর