Thursday , 26 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

প্রতিবেদক
Newsdesk
February 26, 2026 8:57 pm

নিজস্ব প্রতিবেদক :

লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি ও সেখানে আটকে পড়া ১৭৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসকারী অসুস্থ ও অসহায় ১৪৫ জন বাংলাদেশি রয়েছেন।

বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়াতে থাকাকালীন তাদের অনেকে অপহরণ ও চরম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটকে থাকা বাকি বাংলাদেশিদেরও দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি