বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে পারছে বলেই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইসি স্বাধীনভাবে কাজ করছে বলেই নির্বাচনের স্বচ্ছতা দৃশ্যমান হচ্ছে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ হচ্ছেনা।’

ওবায়দুল কাদের আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘যেখানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, সেখানেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোন প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত কঠোর। যে কোনো মূল্যে আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। আশা করি, বিশ্ববাসী ৭ জানুয়ারি বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে। যেখানে জনমত বিজয়ী হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এখন আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে। তারা ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বেরুতে পারচ্ছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে। বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কি-না সেটা বলার সুযোগ নেই। কারণ, তারা বলে একটা, করে আরেকটা। খবর পাচ্ছি তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দ্বিমুখী ভূমিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ড. মোহাম্মদ ইউনুসের মামলার রায় নিয়ে বাংলাদেশের মানবতা নিয়ে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের মামলায় রায় দেয়া নিয়ে তাদের মাথাব্যথা। কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে হত্যাকান্ড চালাচ্ছে সে বিষয়ে কেন কথা বলছে না। তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলেনি।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন সংবাদকর্মীও আসবেন। ৫ জানুয়ারি সকাল ৮টায় কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব আর নেই, মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা

শিরীন শারমিনকে মধ্যরাতে আটকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসকের

সরকারী বরাদ্দের লবন নিয়ে ইউএনও’র লঙ্কাকান্ড

চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

টেকনাফ পাহাড়ে মানবপাচার চক্রের বন্দিশালার সন্ধান, ২৫ জনকে উদ্ধার :আটক ২

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার

১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্বাধীনতা বিরোধীরা, ইতিহাস বিকৃত করবে-এটাই স্বাভাবিক: সালাহউদ্দিন