কক্সবাজার প্রতিনিধি: আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত অভিযানের মুখে কোণঠাসা হয়ে অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন কক্সবাজারের টেকনাফের শীর্ষ মানবপাচারকারী হোছন প্রকাশ হোছন অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। গ্রেপ্তার হওয়া হোছন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোছন স্বীকার করেছেন যে তার নেতৃত্বে একটি সুসংগঠিত চক্র দীর্ঘদিন ধরে স্থানীয় বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করে আসছিল।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হোছন ড্রাইভারের বিরুদ্ধে মানবপাচার ও মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। আত্মসমর্পণের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

















