Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

প্রতিবেদক
Newsdesk
June 30, 2026 6:30 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল দলের পাশাপাশি জামায়াতের মহিলা বিভাগ ও ছাত্রসংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। এ ছাড়া ‘জুলাই যোদ্ধা’দের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও দলটি সক্রিয়ভাবে অংশ নেবে।

জামায়াতে ইসলামীর মাসব্যাপী ঘোষিত কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো:

২ – ৯ জুলাই: রাজধানীতে গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়। এ ছাড়া অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল।

১৬ জুলাই (শহীদ দিবস): ঢাকার দুই মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে পৃথক আলোচনা সভা।

১৮ – ৩১ জুলাই: সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া।

১ আগস্ট: দেশের সকল মহানগর, জেলা ও উপজেলায় একযোগে ‘গণমিছিল’। ২ – ৪ আগস্ট জামায়াতের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি।

৫ আগস্ট (জুলাই গণ-অভ্যুত্থান দিবস) ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আয়োজিত সমাবেশ ও মিছিলে জামায়াতের পূর্ণ সমর্থন এবং অংশগ্রহণ।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link