Thursday , 26 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন: এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

প্রতিবেদক
Newsdesk
June 26, 2025 10:12 pm

নিজস্ব প্রতি‌বেদক :

এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। নেতারা জানিয়েছেন, রাজস্ব সংস্কার এবং সংস্কারের দাবি কেউ রুখতে পারবে না। নিপীড়ন করে জুলাই গণঅভ্যুত্থানকে কেউ ব্যর্থ করতে পারেনি, তেমনি নিপীড়ন করে রাজস্ব সংস্কারের দাবির আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের বাইরে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা এ কথা বলেন। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, সারা দিন বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে এনবিআরের তিনটি গেইট বন্ধ করে রাখা হয়েছে। এনবিআর কোনো কর্মকর্তা-কর্মচারী এনবিআরে প্রবেশ করতে পারেনি। আমরা এ জন্য তীব্র নিন্দা জানাই। বিষয়টি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের দমন-নিপীড়নের কথা মনে করিয়ে দিয়েছে।

তারা বলেন, এনবিআরের চেয়ারম্যানকে আগামী ২৭ জুনের মধ্যে অপসারণ করা না হলে আগামী ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। ওইদিন সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ পালন করবে।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যান অপসারণসহ ৪ দাবিতে গত শনিবার থেকে ফের আন্দোলন শুরু করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর ধারবাহিকতায় আজ বৃহস্পতিবারও কলম বিরতি পালন করার কথা ছিল তাদের। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর ভবনের প্রবেশ পথের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ওই এলাকায় যাতে কোনো ধরনের বিশৃ্ঙ্খলা না হয় সেজন্য তারা সতর্ক অবস্থানে ছিল। এ সময় এনবিআর ভবনে প্রকৃত কারণ ছাড়া কাউকে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হয়নি।

 

সর্বশেষ - জেলার খবর