Thursday , 2 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
November 2, 2023 10:05 pm


বিনোদন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আহসান হাবিব নাসিম বলেন, “হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ তার প্রেমিক নিখোঁজ রয়েছেন।”

এদিকে হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু “আমার বন্ধু রাশেদ” চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষিক্ত হন। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। এরপর অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গাজার শিশুরা ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না: জাতিসংঘ

ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ দুই আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

সম্মানি পাচ্ছেন আরও ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবক

‘২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের বিচারের বছর’

বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ : তথ্যমন্ত্রী

শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু

ছাত্র আন্দোলনে নিহত ১ হাজার ৫৮১ জন