Tuesday , 22 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
April 22, 2025 4:55 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ৭২৫ জন সৈন্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘কুয়েতে অনেক বছর ধরে শান্তিরক্ষায় কাজ করছেন বাংলাদেশের সৈনিকরা। কাতারও জানিয়েছে বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে। প্রতি তিন বছর পর পর তাদের পরিবর্তন করা হবে। আমরা চাচ্ছি— সংখ্যাটা আরও বাড়িয়ে ১৬০০ বা তার বেশি করা যায়।’

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারে ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘কাতার সৈন্য নেওয়ার বিষয়টি তাকে সামরিক সচিব ও এসএসএফ প্রধান নিশ্চিত করেছেন।’ কাতার চাইলে ২ মাসের মধ্যেই বাংলাদেশ সৈন্য পাঠাতে পারবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

তিনি জানিয়েছেন, আরও অনেক বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে কাতারে শ্রমিক পাঠানোর বিষয়ে।

প্রেস সচিব বলেন, এলএনজি উৎপাদনে কাতার বিশ্বে শীর্ষ দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদী ‍চুক্তি রয়েছে। তবে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগের জন্য গ্যাস সরবরাহ করতে হবে।’

তাই কাতারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করে কমমূল্যে এলএনজি আমদানি বৃদ্ধিতে কাতারের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের টি-টোয়েন্টি খরা কাটাল বাংলাদেশ

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৫৪ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

শিবচরে একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ শিল্পকলার ২৪ জনের বিরুদ্ধে মামলা

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে: ডা. জুবাইদা

৭ দিনের মধ্যে নিবন্ধন চায় নুরের দল

দ্বাদশ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী